1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

আমতলীতে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ বার পঠিত

আমতলীতে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার।

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে বরগুনা গোয়েন্দা পুলিশের একটি দল।

মঙ্গলবার  রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাজীপুর বন্দর থেকে কারবারী আমিরুল (৩৪) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কারবারী আমিরুল একই এলাকার মোস্তফা মাদবরের ছেলে। এলাকায় সে চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকার কারবারী আমিরুলের বাড়ীতে অভিযান পরিচালনা করেন। অভিযানে চলাকালে কারবারী আমিরুলের বাড়ী তল্লাশি করে ৩টি পলিথিনের ব্যাগে থাকা ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। ওই সময় মাদক কারবারী আমিরুলকে আটক করে আমতলী থানায় নিয়ে আসা হয়।

ওই ঘটনায় বরগুনা গোয়েন্দা পুলিশের এসআই বিকাশ কর্মকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারবারী আমিরুলকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

বুধবার কারবারী আমিরুলকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, মাদক কারবারী আমিরুলকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট কোর্টে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD