1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

ভোলার তুলাতুলি নবদম্পতির ওপর হামলা, ‘ভাইয়া ২০২০’ গ্রুপের ২ সদস্য আটক

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

ভোলার তুলাতুলি নবদম্পতির ওপর হামলা, ‘ভাইয়া ২০২০’ গ্রুপের ২ সদস্য আটক

জেলা প্রতিনিধি, ভোলা: ভোলা সদর উপজেলা তুলাতলি পার্কে ঘুরতে আসা নবদম্পতির ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় ‘ভাইয়া ২০২০’ গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ গত শনিবার (১৫ ফ্রেবুয়ারি) রাতে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ফারহান-৪ লঞ্চ থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মোঃ শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত দুই আসামি হলেন- ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকার মৃত রানা মিয়ার ছেলে মোঃ আরমান হোসেন (১৯) এবং অপরজন ধনিয়া ইউনিয়নের পরির হাট এলাকার বাসিন্দা মোঃ ইউছুফ মিয়ার ছেলে হৃদয় আহমেদ (১৮)। এদের মধ্যে আরমান মামলার এক নম্বর আসামি এবং হৃদয় চার নম্বর আসামি। এদের প্রায় ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ রয়েছে। ওই গ্রুপের নাম ‘ভাইয়া ২০২০’। গ্রুপের প্রধান আরমান।

একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে জানান, কিশোর গ্যাং গ্রুপের প্রধান লিডার হচ্ছেন আরমান হোসেন। তার নেতৃত্বে একদল কিশোর একত্রিত হয়ে জেলার বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ কর্মকান্ড পরিচালনা করে আসছে। বিশেষ করে জেলা শহরের তুলাতলি পর্যটন কেন্দ্র, ইলিশা মেঘনা রিসোর্ট, বাংলাবাজার ইকোপার্ক, দৌলতখানের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বিনোদন পার্কসহ জেলার বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঘুরতে যাওয়া নারী ও পর্যটকদের উত্ত্যক্ত করত তারা। এরা দামি ব্যান্ডের মোটরসাইকেল উচ্চশব্দে চালিয়ে সাধারণ মানুষকে বিরক্তও করত।

ওই সূত্রটি আরো জানান, গেল জানুয়ারি মাসে ওই গ্রুপের ৩ সদস্য চরফ্যাশনের জ্যাকব গিয়ে সেখানেও কলেজ পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করেছিল। পরে স্থানীয়রা তাদেরকে আটকে শাসন করে ভোলায় পাঠিয়ে দেয়। তাদের ১৫ থেকে ২০ জনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। ওই গ্রুপের নাম ‘ভাইয়া ২০২০’ গ্রুপ। জানা গেছে, ২০২০ সালে তারা একত্রিত হয়ে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটি খোলে। যাঁর জন্য গ্রুপের নাম দিয়েছে ‘ভাইয়া ২০২০’।

প্রসঙ্গত, গেল ৯ ফ্রেবুয়ারি ভোলা সদর উপজেলার তুলাতলি পর্যটন কেন্দ্রে ঘুরতে গিয়ে ওই কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন নবদম্পতি রেদোয়ান ও তার স্ত্রী নুপুর আক্তার। কিশোর গ্যাংয়ের সদস্যরা প্রথমে এই নবদম্পতির পথ গতিরোধ করে তাদের ফোনে অশ্লীল ভিডিও আছে বলে চাঁদা দাবি করেন। নবদম্পতি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

পরে এ ঘটনায় ওই দিন রাতে রেদোয়ান বাদী হয়ে ভোলা সদর থানায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা আত্মগোপনে চলে যান।

পরে শনিবার রাতে ঢাকা থেকে ফারহান-৪ লঞ্চ করে ভোলায় আসলে ওই দুই কিশোরকে র‍্যাব-৮ গ্রেফতার করতে সক্ষম হয়। এ মামলার অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চালাছে বলেও র‍্যাবের-৮ পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD