1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ আটক ১, উদ্ধার মোটরসাইকেল ও নগদ টাকা হাইকোর্টের নির্দেশের পর মুরাদনগরে ৫০০ ড্রেজার ধ্বংস, জরিমানা ৯৫ লাখ টাকা সিলেট সদর উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত। রৌমারীতে ২০ পিস ইয়াবাসহ যুবক আটক রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি উদ্বোধন রৌমারীতে জোরপূর্বক ঘর দখল ও আসবাবপত্র লুটপাটের অভিযোগ ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন সুন্দরবনের কু’খ্যা’ত ডা’কাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ ব্রিজ, যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা গাইবান্ধার লক্ষ্মীপুরে মানসিক ভারসাম্যহীন নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

বিশ্ব জাকের মঞ্জিলের সকল প্রস্তুতি সম্পন্ন, কাল থেকে শুরু হবে ৪ দিন ব্যাপী উরস শরীফ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পঠিত

বিশ্ব জাকের মঞ্জিলের সকল প্রস্তুতি সম্পন্ন, কাল থেকে শুরু হবে ৪ দিন ব্যাপী উরস শরীফ

শিমুল তালুকদার : বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ থেকে আগামী কাল ১৫ ই ফেব্রুয়ারি (শনিবার) থেকে শুরু হচ্ছে ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বিশ্ব ওলী শাহ্‌সুফী হযরত মাওলানা মোহাম্মদ হাসমতউল্লাহ্‌ নকশবন্দী মোজাদ্দেদী “কুদ্দেছা ছিররাহুল আজীজ” (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ৪ দিন ব্যাপী বাৎসরিক মহা পবিত্র

ওরস শরীফ। ওরস উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখ লাখ মানুষের আল্লাহু আকবর তাকবির ধ্বনি ও পদচারণায় মুখরিত হবে পুরো এলাকা জুড়ে।

ওরস শরীফ উপলক্ষে জাকেরানদের জন্য তৈরী করা হয়েছে বিশাল এলাকা জুরে প্যান্ডেল নির্মান, অজুখানা তৈরী, খাবার মাঠ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মহিলাদের থাকার ব্যবস্থা, গাড়ি পার্কিং-এর জন্য মাঠ প্রস্তুত, বিভিন্ন ডিপার্মেন্টের গেট নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, দেওয়ালে দেওয়ালে রঙের কাজ সহ সকল প্রস্তুতি।

এ ছাড়াও সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মূলত আজ শুক্রবার জুম্মার নামাজের পর খাজাবাবা ফরিদুপুরীর মাজার জিয়ারত শেষে পতাকা উত্তোলনের মাধ্যমে উরসের মুল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে জানিয়েছেন, জাকের মঞ্জিল দরবার শরীফের সমম্বয়কারী এম,এম,শহীদুল

ইসলাম শাহিন। তিনি আরো জানান, ইতি মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাকেরান, আশেকান সহ  বিভিন্ন ধর্মাবলম্বী ভক্তদের সমাগমে মুখরিত হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পুরো এলাকা জুড়ে।

এজন্য অন্যান্ন  ধর্মালম্বীদের থাকার জন্য নির্মিত হয়েছে আলাদা সামিয়ানা, প্যান্ডেল, লাইটিং, খাবার মাঠ, পয়ঃনিস্কাশন ব্যাবস্থা, মহিলাদের জন্য আলাদা থাকার ব্যাবস্থা, জরুরী চিকিৎসা সেবা সহ নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা।

আইটি বিভাগের কামরুল জানান, দরবার শরীফ এলাকায় প্রায় ২০০ শতাধিক  সি,সি,ক্যামেরা, আর্চওয়ে টাওয়ার স্থাপন করা হয়েছে। সাথে গ্রহন করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা। তিনি আরো জানান, দরবার শরীফের নিজস্ব স্বেচ্ছাসেবক ছাড়াও সদরপুর থানা পুলিশের পাশাপাশি ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জানা গেছে, বাংলা ১৩৫৪ সালে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পীর খাজাবাবা ফরিদপুরী প্রথম ওরস শরীফ শুরু করেণ। সেই থেকে প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়ে আসছে বাৎসরিক উরস শরীফ।

৪ দিন ব্যাপী উরস শরীফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে প্রতিদিন মিলাদ মাহফিল, জিকির আসকার, ফরজ, সুন্নত, ও নফল ইবাদতের সাথে তরিকতের ওজিফা কালামে মশগুল থাকবেন জাকেরানরা। আগামী ১৮ ই ফেব্রুয়ারি মঙলবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জাকের মঞ্জিলের বাৎসরিক উরস শরীফের কার্যক্রম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD