1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

শরীয়তপুরে ১৮ লাখ টাকা ৫০ টি মোবাইল-সহ ৩ ডাকাত গ্রেফতার।

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার পয়েন্টে স্টাফদের হাত-পা বেঁধে ভল্ট থেকে এক কোটি ৩৪ লাখ টাকা লুটের ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার নজরুল ইসলাম।

গ্রেফতাররা হলেন, খুলনা এলাকার মেহেরাজ (৫০), মোরশেদ (৩০) ও মিলন মোল্লা (৩০)
পুলিশ সুপার জানান, গত ২৫ জানুয়ারি জেলা শহরের মজিদ-জরিনা ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জেলা পরিবেশক সেলফ প্রমোশন সার্ভিসের ডিলার পয়েন্টে ডাকাতি হয়। ডাকাতরা ভবনের পেছনের একটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তিন অফিস স্টাফের হাত-পা বেঁধে ভল্টের ভেতরে থাকা এক কোটি ৩৪ লাখ টাকা লুট করে। এ ঘটনায় ডিলার পয়েন্টের কর্মচারী শফিউল আলম শিহাব বাদী হয়ে পালং মডেল থানায় ডাকাতি মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে গত মঙ্গলবার খুলনার বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতাররা পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার সঙ্গে অন্যান্যদের সম্পৃক্ততার কথা জানান। এসময় তাদের থেকে লুট হওয়া সাড়ে ১৮ লাখ টাকা, ৫০টি মোবাইল ফোন, একটি পিক-আপ, মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। বাকি ডাকাত সদস্যদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। আশা করছি লুট হওয়া বাকি মালামাল তাদের কাছে রয়েছে। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD