1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

গোয়ালন্দে যুব উন্নয়নে কারিগরি শিক্ষা: সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা

  • প্রকাশিতঃ সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০৫ বার পঠিত
গোয়ালন্দে যুব উন্নয়নে কারিগরি শিক্ষা: সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা 
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দে তারুণ্যের উৎসব- ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুব উন্নয়নে কারিগরি শিক্ষা: সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
ওয়াজেদ চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান। 
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, টিভিইটি কনসালটেন্ট, তৌহিদ এ্যাসোসিয়েটের প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান, উপজেলা উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।
আলোচনায় অংশ নিয়ে এসময় বক্তারা কারিগরি শিক্ষার নানা দিক তুলে ধরেন। বর্তমান চাকরির প্রেক্ষাপট বিবেচনায় সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা অগ্রাধিকার পেয়ে থাকেন।
শুধু দেশেই নয়, দেশের বাইরেও তাদের সুযোগ সুবিধা বেশি। এসএসসি পাশের পর ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পূর্ণ করে তারা দ্বিতীয় শ্রেণির চাকরিতে প্রবেশের সুযোগ পেয়ে থাকেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD