1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

বেকার – মহসিন আলম মুহিন

  • প্রকাশিতঃ বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৮ বার পঠিত

কর্ম বিহীন, কাজ নাই যাদের,
সকলেই ডাকে, বেকার তাদের।।

চোখ দুটি থাকলেও সবই তার,
দেখে ঝাপসা আর ‘অন্ধকার।।

চাল নাই, চুলা নাই, নাই ‘আহার,
আছে শুধু অভাব আর হাহাকার।।

দেশের ভারী বোঝা হয় যে তারা,
কাজ নাই, তাই বেঁচে থেকেও মরা।।

শিক্ষিত বেকারেও ভরা দেশটা,
অকাজে কাটে, তাদের বেশটা।।

কেহ খায় গাঁজা, কেহ মজে মদে,
কেহ হেরোইন খেয়ে, কেল্লা-ফতে।।

যাদের কোনো ভালো কাজ নাই,
কারো কাছেই তাদের দাম নাই।।

বন্ধু বান্ধব দেয় শুধুই ধিক্কার,
এই অভিশাপটা ব্যথার পাহাড়।।

আছেন যারা গুণী, দরদী কর্ণধার,
দেখেন, এদেরকে করেন উদ্ধার ।।

জ্ঞানীরা আরও পরিকল্পনা করুন,
বেকার এই শব্দটাকে ‘মুছে ফেলুন।।

কাজে-কর্মে, সবারই ব্যস্ততা বাড়ুক,
বেকারত্বভাব দূর হোক কর্মে বাঁচুক।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD