1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন: বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড়   

  • প্রকাশিতঃ সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড়।

রাজশাহী ব্যুরো ঃ দীর্ঘদিন বিদেশে থাকার পর সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশে ফিরে এসেছেন বিএনপির অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান কাকন।  সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল  আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানায়।

দীর্ঘদিন বিদেশে অবস্থান করেও তিনি দেশের রাজনীতির সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন।  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি বিদেশে বসেই দেশে নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে আন্দোলনকে ত্বরান্বিত করার কাজে নিয়োজিত ছিলেন।  দেশের মানুষের কথা ভুলতে পারেননি। সর্বদা তিনি নেতাকর্মীদের খোঁজ খবর নিয়েছেন। বিপদ আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, যদি দল আমাকে এমপি নির্বাচনের জন্য মনোনীত করে তাহলে নেতাকর্মীদের নিয়ে বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনারা অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটান। দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনুন।

এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. শহিদুল ইসলাম সেলিম, আবুল বাশার, মো. সাদিকুর রহমান, মোহাম্মদ রফিকুল আলম, মো. আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর আলম এখলাসসহ শত শত নেতাকর্মী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD