1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

কেউ নয় কারো – মহসিন আলম মুহিন

  • প্রকাশিতঃ রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

 

কেউ নয় কারো-মিছেই ভেবে মরো-
নিজের শরীর, নিজের টাকা, এরাই আপন বড়ো।।

এতো আপন অর্ধাঙ্গিনী সেও যাবে না সাথে,
একা একাই কবর মাঝে-তোমায় হবে যেতে।।

ছেলে মেয়ে আমার আমার ভাবো আছে মিছে,
মরার আগেই খরা নামে-জীবন নাহি বাঁচে।।

ছেলেরা পর বৌমা পেয়ে, মেয়েরা যাবে ছাড়ি,
সম্পত্তি সব লিখে নিবে বৃদ্ধাশ্রম- তোমার বাড়ি।।

ভাই বোন মানুষ করো, বড় আপন করে,
এদের লোভে, সংসার-আগুনেতে পোড়ে।।

বন্ধু-বান্ধব আত্মীয় স্বজন-কে কেমন আপন?
নিয়ে দেখো, দিয়ে দেখো, আপন না দুশমন।।

নেয় না কেহ ধার দেনা, নেবে না পাপের বোঝা,
তোমার কর্মে তোমার আমল, হিসাব হবে সোজা।।

এই মিছে মায়া, মিছে দুনিয়ায় রবে না চিরদিন,
সৃষ্টি কর্তা আপন তোমার আর সব অর্থহীন।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD