1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
“শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে ডিশ ব্যবসা দখলের অভিযোগ ভুক্তভোগী নারীর: সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ত্রাণ: আজিজনগরে ২০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে বিতরণ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি সাদিক হোসেন শুভর দাফন সম্পন্ন রাজশাহীতে ‘ইয়োর জার্নি টু হিলিং ইন চায়না’ শীর্ষক সেমিনার

ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে নিধন হলো অসহায় বিধবার পুকুরের মাছ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৯ বার পঠিত

 

ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে নিধন হলো অসহায় বিধবার পুকুরের মাছ

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে নিধন করা হয়েছে অসহায় বিধবার পুকুরের মাছ। প্রতিপক্ষরা শত্রুতা করে প্রায় ১০ মন দেশীয় প্রজাতির মাছ বিনষ্ট করে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে ভুক্তভোগীর অভিযোগ। এই ঘটনায় বিধবা হাসনা বেগমের মেয়ে রুমা পারভীন বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেছেন।
অসহায় ওই বিধবার মেয়ে দক্ষিন জাহানপুর গ্রামের মৃত আফতাব হোসেনের মেয়ে মোসা. রুমা পারভীন জানান, তার নানা মৃত বছির উদ্দিন তার মেয়ে হাসনা বেগম নিজ নামীয় ও পৈত্রিকসূত্রে জাহানপুর মৌজার ৬২৬ নম্বর খতিয়ানভুক্ত ৩টি দাগে মোট ৩৬ শতাংশ জমির মালিক হন বটে। প্রায় ১ যুগ ভোগ দখলে থাকাকালে প্রতিপক্ষ উত্তর জাহানপুর গ্রামের মৃত খেজমত আলীর ছেলে এমদাদুল , এনামুল ও রেজাউল গং পূর্ব শত্রুতার জের ধরে ৭ সেপ্টেস্বর বিকেল ৪ টায় প্রকাশ্য দিবালোকে পুকুরের মাছ চুরি করে নেয় এ সময় গ্রামবাসীরা ঘটনা প্রত্যক্ষ করলে প্রতিপক্ষরা সব মাছ নিতে না পারায় গ্যাস বড়ি দিয়ে প্রায় ১০ মন মাছ নিধন করে, ৯ সেপ্টেম্বর সকালে একদল সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে পুকুরে মরা মাছ ভেসে উঠেছে দেখতে পান। এতে ভুক্তভোগী হাসনা বেগমের ১ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। তবে ঘটনার বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি, ঘটনার বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD