1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রাইভেটে যাওয়ার পথে নিখোঁজ শিশু, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ৩। কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড

তানোরে একটি পুকুর কুড়িটি পরিবারের দুর্ভোগ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২২৫ বার পঠিত

আজিজুর রহমান, তানোর প্রতিনিধি , রাজশাহী 

রাজশাহীর তানোরে একটি পুরানো পুকুর পুনঃখনন না করায় গ্রামের প্রায় কুড়ি পরিবারের চরম দুর্ভোগে পড়েছে। কুড়ি পরিবার তাদের গবাদিপশুর গোসল, জমিতে সেচ ও গৃহস্থালি কাজে ওই পুকুরের পানি ব্যবহার করতেন। পুকুর ভরাট হয়ে যাওয়ায় এসব পরিবার চরম বিপাকে পড়েছে। উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ৯৭, মৌজা যোগীশো, আরএস খতিয়ান নম্বর ৪৮৮,আরএস দাগ নম্বর ৪৯২,শ্রেণী পুকুর,পরিমাণ ৫৫ শতক। এদিকে গত ২৯ জানুয়ারী বুধবার গ্রামবাসীর অনুরোধে পুকুর মালিক জাইদুর রহমান পুকুর পুনঃখননের জন্য অনুমতি প্রার্থনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আবেদন করেছেন।

এবিষয়ে জানতে চাইলে পাঁচন্দর ইউনিয়নের(ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, ওই পুকুরটি পুনঃখনন অপরিহার্য, এটা করা গেলে গ্রামের কয়েকটি পরিবারের গৃহস্থালি কাজে পানির সমস্যা দুর হবে। তিনি বলেন, গ্রামবাসি কয়েকদিন যাবত তার কাছে আসছেন পুকুর পুনঃখননের অনুমতি নিতে,তবে তিনি তো অনুমতি দিতে পারেন না। তিনি বলেন,তিনি তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করতে বলেছেন।এবিষয়ে পুকুর মালিক জাইদুর রহমান বলেন, তারা পুকুর পুনঃখনন করতে চান, পুকুরের কোনো মাটি বাইরে দিবেন না।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD