1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহীর পবায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন।। দৈনিক নয়া কণ্ঠ        

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৮৮ বার পঠিত

মোস্তাফিজুর রহমান রানা পবা প্রতিনিধি, রাজশাহী 

বিজ্ঞানের উৎকর্ষ সাধনে  রাজশাহীর পবা উপজেলায় দুই দিন ব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন নয়া উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২০টি স্টল স্থান পেয়েছে। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ধারণা থেকে উদ্ভাবিত করা প্রজেক্ট ডেমো প্রদর্শন করছেন।

এতে বিজ্ঞান মনোস্ক ছাত্র-ছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল বেশ আগ্রহের। উপজেলা নির্বাহী অফিসার সহ জ্ঞানী গুনি ব্যক্তি ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত হয়ে বিজ্ঞান স্টলগুলো পরিদর্শন করছেন। এর আগে তিনি উক্ত মেলা উদ্বোধন করেন।

উপজেলার অন্যান্য দের মধ্যে স্টলে পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, বীর মুক্তিযোদ্ধা এসএম কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার জহুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা নির্বাচন অফিসার মতিউর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সামসুন্নাহার,

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, হড়গ্ৰাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোর্শেদ, নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামাণিক, বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী, উপজেলার উপ-প্রশাসনিক অফিসার সেলিম রেজা,পবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD