1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

রাজশাহী ব্যুরো ঃ আজ রবিবার সকাল সাড়ে ৮টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডের সালাম গ্রহণ করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। সালাম গ্রহণের পর তিনি আরএমপি’র অফিসার ও ফোর্স সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুশৃঙ্খল রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি পুলিশি সেবার মান উন্নত করার ওপর জোর দিয়ে ফোর্সকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

তীব্র শীত উপেক্ষা করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে মাস্টার প্যারেড সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান পুলিশ কমিশনার মহোদয়।

প্যারেডটি পরিচালনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মো: হাজিজুর রহমান।

মাস্টার প্যারেডে আরও উপস্থিত ছিলেন আরএমপির বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব অনির্বান চাকমা, বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD