1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ঝটিকা মিছিল, রাজিবসহ গ্রেপ্তার ৪ বাউফলে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা, (দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসংলগ্ন অডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায়) লাকসাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শোকজ জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন রুহুল বরখাস্ত যৌতুকের দাবিতে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার: কারাগারে প্রেরণ বিদ্যুৎ ব্যবহার না করেও ৩ হাজার টাকার বিল, জানতে চাইলে সাংবাদিককে ডিজিএমের প্রশ্ন—সকালে কী খেয়েছেন? ‎ মাদকবিরোধী স্লোগানে মুখর শেরপুর, ডেঙ্গু ও বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতার ডাক মুরাদনগরে ২৯ লাখ টাকার ‘ভূতুড়ে’ প্রকল্পের অভিযোগ, চার মাসেও তদন্ত করেননি কর্মকর্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকার মালামাল জব্দ, আটক ১ দুমকিতে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক তিন, জব্দ মাইক্রোবাস

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ             

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৪৩ বার পঠিত

মোস্তাফিজুর রহমান রানা,পবা প্রতিনিধি, রাজশাহী 

চাঁপাইনবাবগঞ্জ সদরের পৌর এলাকার হুজরাপুরে শীতার্তদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেছে মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থা। 

শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে জেলা শহরের হুজরাপুর মোড়স্থ শ্রী কালী মন্দির সংলগ্ন মহানন্দা দারিদ্র বিমোচন সংস্থার সম্মেলন কক্ষে শীতার্ত, দারিদ্র, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন, মহানন্দা দারিদ্র্য বিমোচন সংস্থার সভাপতি শ্রী জিতোন চৌধুরী ও শ্রী শুব্রত সাহা, সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক পলাশ চৌধুরী ও অমিত সাহা গৌরাঙ্গ, সংস্থাটির হিসাব রক্ষক শ্রী চন্দ্র কর্মকার, প্রচার সম্পাদক শ্রী রুদ্র সাহা, সাধারণ সদস্য চিরঞ্জিত, গৌউর, সনঞ্জিত, আওয়ালসহ অন্যান্য সদস্যবৃন্দ। 

এই সময় বক্তব্য রাখেন সংস্থাটির সভাপতি শ্রী জিতোন চৌধুরী। তিনি বলেন, আমরা আজ ১০০ টি কম্বল বিতরণ করেছি। এছাড়া আমরা প্রতিদিন রাতে বাস্তহীন ও পথচারীদের মাঝে কম্বল বিতরণ করে আসছি, আমাদের এই সেচ্ছাসেবী সংগঠনের একটি দল রাত ১০-১১ টার সময় শহর ও ইউনিয়নের বিভিন্ন প্রান্তে রাস্তার পাশে দারিদ্রদের মাঝে কম্বল বিতরণ করছি। আমাদের এই কাজের একটাই লক্ষ্য আমাদের আশে পাশে যারা ছিন্নমূল মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানো। এই শীতে তাদের শীত নিবারণের জন্য তাদের কম্বল বিতরণ করাই আমার একমাত্র উদ্দেশ্য। তিনি আরো বলেন, এই সংস্থাটি অরাজনৈতিক ও  সেচ্ছাসেবী একটি সংগঠন । সুতরাং এই সংগঠনটিকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি।

এই সময় আরো বক্তব্য রাখেন সংস্থাটির হিসাব রক্ষক শ্রী চন্দ্র কর্মকার। তিনি বলেন, আমাদের এই সংগঠনটির অতীতের কর্মসূচিগুলো আপনারা দেখেছেন, সেখানে জগন্নাথ দেবের রথ যাত্রায় লেবু জল বিতরণ, ঈদুল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধ, বৃক্ষরোপন কর্মসূচি পালন, গরীব ও অসহায় পরিবারের অন্তষ্টিক্রিয়াতে (মৃতদেহর শেষকার্য) অর্থ প্রদান ও আদ্য-শ্রাদ্ধে সার্বিকভাবে সহায়তা করেছি। এছাড়াও শিশু পরিবারের (এতিম) সদস্যদের মাঝে সেলায় মেশিন বিতরণ কর্মসূচি পালন করেছি। আমরা সামনেও আপনাদের সহযোগিতার মাধ্যমে একদিন আমাদের এই সমাজের অসচ্ছলতা বিমোচন করতে পারবো।

পরে তারা বক্তব্যে শেষে কম্বল বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD