1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
গাইবান্ধায় ভাওয়াইয়া একাডেমির নতুন কমিটি গঠন সভাপতি আব্দুস ছালাম রাজু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই ভাই গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জ তাড়াশ পৌরসভার উত্তর ওয়াবদাবাঁদ সংস্কার না করায় রাস্তাটি এখন যেন একেকটি মরণফাঁদ। চুয়াডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন, শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১ রাজশাহীতে সার ও বীজের সরবরাহ নিশ্চিত করতে মনিটরিং কমিটির সভা । নাগেশ্বরীতে বাঁশবাগানে বসেছিল জুয়াড় আসর, পুলিশের অভিযানে গ্রেফতার জুয়াড়ু

জননেতা মাদার বখসের ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৯০ বার পঠিত

জননেতা মাদার বখসের ৫৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।

মুরাদ হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

আলোচনা সভায় বক্তারা লুটপাটের রাজনীতি পরিহার করে জনগণের পাশে দাঁড়াতে হবে বলে উল্লেখ করেন।

মাদার বখসের মতো দেশ প্রেমিকের নেতৃত্বের আজ বড়ই অভাব। তাকে অনুসরণ করে রাজশাহীকে এগিয়ে নিয়ে যেতে হবে। জননেতা মাদার বখসের ৫৮তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা একথা বলেন।

সোমবার (২০ জানুয়ারী) বিকেল ৪ টায় নগরীর শিরোইলে বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর হলরুমে  জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অবহেলিত উত্তরাঞ্চলের শিক্ষা-সংস্কৃতি, অর্থনৈতিক মুক্তি, সমৃদ্ধির স্বপ্নদ্রষ্টা অগ্রনায়ক, গণমানুষের আপন বলয়ের অনিঃশেষ নক্ষত্র মানুষ জননেতা মাদার বখসের মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভায় বক্তারা আরও বলেন, লুটপাটের কারণে দেশ আজ পিছিয়ে পড়ছে। জনগণের কল্যাণের জন্য লুটপাটের রাজনীতি পরিহার করে রাজনীতিবিদদের জনগণের পাশে দাঁড়াতে হবে। অফিস, আদালত, ব্যাংক , বীমায় যে দুর্নীতি চলছে তার বিরুদ্ধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি ভাষাসৈনিক পরিবারের সদস্য সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।

জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল কালাম আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান।

সভায় বক্তব্য রাখেন বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সাধারণ সম্পাদক এসএম আব্দুল মুগনি নিরো, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের উপদেষ্টা মাসুদ রানা সরকার, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, শহীদ পরিবারের সদস্য হাসানুজ্জামান হাসানি, প্রকাশকালের নিউজ এডিটর সাহিদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান রিপন, গণমাধ্যম কর্মী মোজাম্মেল বাবু, মো নাইম, মানবাধিকার কর্মী মো মোস্তফা কামাল ইমন ও প্রকাশকালের চীফ রিপোর্টার শেখ রুমেল, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সদস্য আব্দুল মাজেদ, সাংস্কৃতিক কর্মী বাশেদ হোসেন প্রামানিক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD