1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার: ১।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পঠিত

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার: ১।

রাজশাহী ব্যুরো ঃ গত ১৮ জানুয়ারি ২০২৫ খ্রি. রাজশাহী জেলার বাগমারা থানাধীন আচিনঘাট ঝলমলিয়া পাড়া হতে রাত ০৬.৫৫ টায় একজন মাদক কারবারিকে ১০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ আজমল হোসেন (৩৬)। মোঃ আজমল হোসেন মোহনপুর থানাধীন পাকুড়িয়া গ্রামের মৃত বাদশার পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ১৮ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৬.২০ টায় বাগমারা থানাধীন আচিনঘাট বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বাগমারা থানাধীন আচিনঘাট ঝলমলিয়া পাড়াস্থ মোঃ মতিউর রহমানের পানের বরজের দক্ষিণ-পশ্চিম কোণে কাঁচা রাস্তার সম্মুখে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুব আলম ফোর্স-সহ গত ১৮ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ৬.৩০ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ৬.৫৫ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ আজমল হোসেনের দেহ তল্লাশি করে তার পরিহিত ফুল প্যান্টের সামনের ডান পকেট হতে একটি সাদা রঙের স্বচ্ছ পলিথিন দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ইয়াবা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাগমারার মাদক কারবারি মোঃ সাজ্জাত হোসেন নামের এক ব্যক্তি পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD