1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

রাজশাহীতে ডিবির অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২১৯ বার পঠিত

রাজশাহীতে ডিবির অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদক উদ্ধার।

মোস্তাফিজুর রহমান রানা,পবা প্রতিনিধি, রাজশাহী 

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নারীর নাম রাজিয়া সুলতানা ওরফে ঠুসি (৪৫)।

শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন জাহাজঘাট এলাকার খোজাপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজিয়া ওই এলাকার বাসিন্দা বাবুর স্ত্রী।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই অনুর নেতৃত্বে একটি দল অভিযান চালায়। অভিযানে রাজিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাজিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

এই ঘটনায় ডিবি পুলিশের এসআই অনু জানান, গ্রেফতারকৃত রাজিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে জেলহাজতে পাঠানো হবে।

ডিবি পুলিশ জানায়, মাদকমুক্ত রাজশাহী গড়তে তাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এমন কার্যক্রমে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD