1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

আরএমপি ডিবি’র অভিযানে ৩ জুয়াড়ি আটক, তাস ও নগদ অর্থ উদ্ধার।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২০০ বার পঠিত

আরএমপি ডিবি’র অভিযানে ৩ জুয়াড়ি আটক, তাস ও নগদ অর্থ উদ্ধার।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৩ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: তৌহিদুল ইসলাম (৩৮), মো: হালিম মিয়া (২৮) ও মো: ফরিদুল ইসলাম (২৭)। সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ দিবাগত রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: ফরহাদ হোসেন ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা জানতে পারেন, রাজপাড়া থানার বসুয়া মধ্যপাড়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি দিবাগত রাত দেড়টায় রাজপাড়া থানার বসুয়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে এবং ৩ জন কৌশলে পালিয়ে যায়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD