1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাইবান্ধায় ভাওয়াইয়া একাডেমির নতুন কমিটি গঠন সভাপতি আব্দুস ছালাম রাজু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই ভাই গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জ তাড়াশ পৌরসভার উত্তর ওয়াবদাবাঁদ সংস্কার না করায় রাস্তাটি এখন যেন একেকটি মরণফাঁদ। চুয়াডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন, শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১ রাজশাহীতে সার ও বীজের সরবরাহ নিশ্চিত করতে মনিটরিং কমিটির সভা । নাগেশ্বরীতে বাঁশবাগানে বসেছিল জুয়াড় আসর, পুলিশের অভিযানে গ্রেফতার জুয়াড়ু

ধামইরহাটে গ্রামীন রাস্তা নির্মানে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৬৯ বার পঠিত
ধামইরহাটে গ্রামীন রাস্তা নির্মানে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন।
ছাইদুল ইসলাম স্টাফ রিপোর্টার 
নওগাঁর ধামইরহাটে লটারির মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে গ্রামীন রাস্তার এইচবিবিকরণ কাজের ঠিকাদার নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে ৩১৫টি ঠিকাদার প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে ২টি গ্রুপে মোট দেড় কিলোমিটার রাস্তার এইচবিবিকরণ কাজের টেন্ডার লটারির মাধ্যমে শুরু করা হয়।
এতে লটারির মাধ্যমে প্রথম গ্রুপে আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালান্দার বিজিবি ক্যাম্পের উত্তর পাশে পাকা সড়ক থেকে পূর্ব দিকে শ্যামপুর (ভারপুর) মুখী ১০০০ মিটার রাস্তার এইচবিবিকরণ কাজের টেন্ডারে মান্দা উপজেলার বড়ই প্রাসাদপুরের আখেরুজ্জামান লটারিতে ১ম ঠিকাদার নির্বাচিত হন।
অন্যদিকে ২৪১টি আবেদনের মধ্যে প্রেক্ষিতে লটারি মাধ্যমে ২য় হয়েছেন জোকাবিলা আরজী নওগাঁর মেসার্স রাইসা ট্রেডার্স এবং ২য় গ্রুপে  ইসবপুর ইউপির বৈদ্যহাটি সাঁওতালপাড়া এইচবিবি রাস্তার মাথা থেকে চকপ্রসাদ পাকার মাথামূখি (চেইনেজ ৫০০ মিটার) সড়ক এইচবিবিকরণ কাজের টেন্ডারে বদলগাছী উপজেলার মেসার্স মামা-ভাগ্নে বিক্স ১ম ঠিকাদার নির্বাচিত হন এবং ২য় হয়েছেন কোমায়গাড়ি নওগাঁর সাখিদার ট্রেডার্স।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, ঠিকাদার মো. আয়েন উদ্দিন ডালিম, মাসুদুর রহমান সরকারসহ বিভিন্ন উপজেলার ঠিকাদারসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD