1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
গাইবান্ধায় ভাওয়াইয়া একাডেমির নতুন কমিটি গঠন সভাপতি আব্দুস ছালাম রাজু, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই ভাই গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জ তাড়াশ পৌরসভার উত্তর ওয়াবদাবাঁদ সংস্কার না করায় রাস্তাটি এখন যেন একেকটি মরণফাঁদ। চুয়াডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন, শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক ও চোরাচালানি পণ্য জব্দ চাঁপাইনবাবগঞ্জে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১ রাজশাহীতে সার ও বীজের সরবরাহ নিশ্চিত করতে মনিটরিং কমিটির সভা । নাগেশ্বরীতে বাঁশবাগানে বসেছিল জুয়াড় আসর, পুলিশের অভিযানে গ্রেফতার জুয়াড়ু

পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

আবু রায়হান রাসেল,নওগাঁ প্রতিনিধি:
দীর্ঘ দিন ধরে বৈষম্যের শিকার নওগাঁ জেলায় কর্মকত গণমাধ্যম কর্মীদের নওগাঁ জেলা প্রেস ক্লাবে সহবস্থান নিশ্চিত করার লক্ষ্যে জেলার পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট আহ্বাযক কমিটিতে এটিএন বাংলা, এটিএন নিউজ ও দিনকালের নওগাঁ প্রতিনিধি এস এম রায়হান আলমকে আহ্বায়ক ও দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রতিনিধি এস এম আজাদ হোসেন মুরাদকে সদস্য সচিব করা হয়।
ঘোষিত আহবায়ক কমিটিতে সাতজনকে সদস্য করা হয়েছে। তাঁরা হলেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাঃ ওয়ালিউল ইসলাম, দিনের আলোর প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম সিরাজুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই ও বাসসের নওগাঁ প্রতিনিধি কায়েস উদ্দিন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাভিশন ও মানবকণ্ঠের নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেন, বিজয় টিভি ও ভোরের পাতার নওগাঁ প্রতিনিধি এবং জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, নয়া দিগন্তের প্রতিনিধি ও জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুর রশীদ তারেক, বাংলা টিভির প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম (নয়ন)।
এর আগে বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ের কার্যালয়ে সিনিয়র সাংবাদিক দৈনিক দিনের আলোর প্রতিনিধি সিরাজুল ইসলামের সভাপতিত্বে পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারন সদস্যরা উপস্থিতিতে যৌথসভা অনুষ্ঠিত হয়। সংগঠনগুলো হলো, নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন, নওগাঁ জেলা  টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, নওগাঁ জেলা রিপোটার্স ইউনিটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD