1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় ইসবপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান আহত, দেড় লক্ষাধিক টাকা লুট। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১০ বার পঠিত

 

ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় ইসবপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান আহত, দেড় লক্ষাধিক টাকা লুট

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামাইরহাট (নওগাঁ) প্রতিনিধি-

নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ইসবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। আহত প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম ধামইরহাট হাসপাতালে চিকিসাধীন রয়েছেন।
ধামইরহাট থানার অভিযোগ সূত্রে ও বাদী চান্দিরা গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম জানান, ৩১ আগস্ট দুপুরে আমি আমার জামাতার বাড়ীতে জমির ক্রয় সংক্রান্ত ১ লাখ ৬০ হাজার টাকা ফেরত দেওয়ার জন্য বাড়ী থেকে বের হলে রাস্তায় পথরোধ করে পূর্ব বিরোধের জের ধরে পশ্চিম ধুরইল (রামপ্রসাদ) গ্রামের খাজামুদ্দিনের ছেলে বকুল হোসেনের হুকুমে মৃত ছলিম উদ্দিনের ছেলে আতোয়ার রহমান আমার মাথায় বাশের লাঠি দিয়ে আঘাত করে। এ সময় আমার পকেটে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা বিবাদী আতোয়ার রহমান ছিনিয়ে নেয়। স্থানীয়রা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলামকে উদ্ধার করে ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত শহিদুল ইসলাম ন্যায় বিচার চেয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত বকুল হোসেনের সাথে (০১৭২৫-৭৪১৬৬৪) কথা হলে তিনি বলেন,‘ বনবিভাগের গাছ চুরির বিষয়ে একে-অপরকে দোষারোপ করাকে কেন্দ্র করে আতোয়ার ও শহিদুলের মধ্যে ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি হয়েছে, কোন মারামারি হয়নি বা টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে ৭নং ইসবপুর ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুল আলম লাকী বলেন, ‘গয়েশপুর চৌধুরীদের সাথে জমি জমা সংক্রান্ত অনেক আগের একটি বিষয় নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ ছিলো, কিন্তু ঘটনার দিন বনবিভাগের গাছ রোপনকালে তুচ্ছ কথাকে কেন্দ্র করে ইউপি সদস্য শহিদুল ইসলামকে মারপিটের ঘটনা ঘটেছে, যা নিন্দনীয়, একজন জনপ্রতিনিধির গায়ে হাত তোলা ঠিক হয়নি, আমরা বিষয়টি নিয়ে পরিষদে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিবো।’
ধামইরহাট থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বিপিএম-পিপিএম বলেন,‘অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD