1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা, সেরা জেলা প্রশাসক লুৎফুন নাহার দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎ শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রি-টেস্টে উত্তীর্ণ না হলে টেস্ট পরীক্ষার সুযোগ নেই, জানালেন বেনাপোল কলেজের অধ্যক্ষ ভালো ফল নিশ্চিত করতে আগাম প্রস্তুতি, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান

শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবুজ হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আশিক গ্রেফতার।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৬১ বার পঠিত

শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবুজ হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আশিক গ্রেফতার

আল-আমিন স্টাফ রিপোর্টার: বিগত আওয়ামী লীগ সরকারের সময় সরকার পতনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট শেরপুর জেলা শহরের খরমপুর এলাকায় নিহত কলেজ ছাত্র সুবজ হত্যা মামলায় শেরপুর ১ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মোঃ আতিউর রহমান আতিক এর ভাস্তে মোঃ আশিকুর রহমান আশিককে ৬ জানুয়ারি সোমবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের বারঘড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানার পুলিশ।
ধৃত আশিকুর রহমান আশিক সদর উপজেলার বারঘড়িয়া গ্রামের মোঃ জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সারাদেশে বিগত আওয়ামী লীগ সরকার পতনের সময় শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেরপুর জেলা শহরের খরমপুর এলাকায় আওয়ামীলীগ কর্মী-সমর্থকদের প্রতিরোধের সময় আন্দোলনরত ছাত্র সবুজ নিহত হয়। পরে সদর থানায় সবুজ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সাবেক ছাত্রলীগ নেতা আশিকুর রহমান আশিককে ১৭নং আসামী শ্রেণিভুক্ত করা হয়। এদিকে মামলা দায়েরের পর থেকেই আশিকুর রহমান আশিক গ্রেফতার এড়াতে পলাতক থাকে। সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সদর উপজেলার বারঘড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে আশিকুর রহমান আশিককে গ্রেফতার করে।

এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করে বলেন, আশিকুর রহমান আশিককে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য ৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি এমনটাই জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD