1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৩২৯ বার পঠিত

চিকিৎসার জন্য মঙ্গলবার লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

সকল প্রস্তুতি শেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন মঙ্গলবার, ৭ ই জানুয়ারি রাতে কাতারের আমিরের পাঠানো ‘বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে’ করে।
রোববার ৫ ই জানুয়ারি ২০২৫ খ্রি.রাতে গুলশানে চেয়ারপারসনের বাসভবনের দলের স্থায়ী কমিটির সদস্যরা বিদায়ী শুভেচ্ছা জানাতে আসেন।প্রায় ঘণ্টাব্যাপী বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়ার সঙ্গে উনার বাসভবনে অবস্থান করেন।
পরে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি বলেন,আল্লাহর অশেষ রহমতে আমাদের দেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী,জনগণের সবচেয়ে আদরের নেত্রী চিকিৎসার জন্য ৭ ই জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন।সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য এসেছিলাম শুভেচ্ছা জানাতে।
মির্জা আলমগীর বলেন,আমরা উনার সঙ্গে আলাপ করেছি,কথা বলেছি। আল্লাহর কাছে এই দোয়া করেছি,
উনাকে সুস্থ করে আবার যেন আমাদের মাঝে,দেশের মানুষের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন।
বিএনপি মহাসচিব বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নির্দেশনা দিয়েছেন, সবাইকে একসঙ্গে জনগণের পক্ষে কাজ করার জন্য,গণতন্ত্রের পক্ষে কাজ করার জন্য।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD