1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ এক কারবারি গ্রেফতার।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ২৩৪ বার পঠিত

নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ এক কারবারি গ্রেফতার

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেষা পোড়াগাঁও ইউনিয়নের বড়ময়দান এলাকায় ৫ জানুয়ারি রবিবার ভোর সাড়ে ৪টার দিকে নালিতাবাড়ী থানার পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬৫০ বোতল ভারতীয় মদসহ মোঃ ওয়াসিম (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ ওয়াসিম নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামের জনৈক মোঃ ইদ্রিস আলীর ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ রোববার ভোর রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তঘেষা পোড়াগাঁও ইউনিয়নের বড়ময়দান এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ ওয়াসিম ভারত থেকে মদ গুলো নিয়ে আসার সময় উৎপেতে থাকা পুলিশের অভিযানিক দল ওই ৬৫০ বোতল মদসহ তাকে হাতেনাতে আটক করে।

এব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে ধৃত মাদক কারবারিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD