1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামের বিভিন্ন সিমান্তে ৭ লক্ষাধিক টাকার ইয়াবা ও চোরাচালানী মালামাল সহ ০১ জন আসামী আটক ‎ লক্ষ্মীপুরে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য আটক। দুইটি মোটরসাইকেল উদ্ধার। আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক দামুড়হুদায় মাদ্রাসার সুপারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি: পাল্টা সংবাদ সম্মেলনে মানহানির মামলার হুঁশিয়ারি বাউনিয়াবাদে বিলাসী জীবনযাপনের অর্থের উৎস কী? ব্যক্তিগত সম্পর্কের আড়ালে অর্থ আদায় ও মামলা-হামলার হুমকির অভিযোগ ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরুদ্ধ ব্যাটারিচালিত রিকশাচালকদের, রাজধানীতে যানজটের শঙ্কা রাজনৈতিক খোলস বদলে অপরাধের পুরোনো সাম্রাজ্য পুনর্গঠনের অভিযোগ, দখল-চাঁদাবাজির আশঙ্কায় তটস্থ স্থানীয়রা রাজধানী ও বরগুনায় গভীর রাতে চার বাসে আগুন, জননিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা রৌমারীতে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার কসমেটিক সামগ্রী জব্দ দীপাবলির ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বালিয়াকান্দিতে চিকিৎসা অবহেলায় ক্লিনিকে নবজাতকের মৃত্যু।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৭৪৭ বার পঠিত

বালিয়াকান্দিতে চিকিৎসা অবহেলায় ক্লিনিকে নবজাতকের মৃত্যু

সিনিয়র রিপোর্টার, রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চিকিৎসা অবহেলায় ক্লিনিকে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় বালিয়াকান্দি হাসপাতালের সামনে শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ মৃত্যুর ঘটনা ঘটে।
স্বজনরা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী পদমদী গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী শারমিন (২৫) কে বুধবার সকাল ১১ টার সময় শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিরাপদ সন্তান প্রসবের জন্য ভর্তি করেন। বিকেল ৩টার সময় ডা. এস.এম নাসির উদ্দিন সিজারিয়ানের মাধ্যমে কন্যা সন্তান প্রসব করান। নিয়মিত চিকিৎসক না থাকায় বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে নবজাতক মারা যায়। চিকিৎসা অবহেলার কারণেই মৃত্যু হয়েছে। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাহাঙ্গীর আলম আনিসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD