1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

তানোরে অসহায় ১০০ মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৮ বার পঠিত

তানোরে অসহায় ১০০ মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের শীতবস্ত্র বিতরণ।

আজিজুর রহমান, তানোর প্রতিনিধি, রাজশাহী 

রাজশাহীর তানোরে পৌর এলাকার গোল্লাপাড়া গ্রামের সুমতি দাস বয়স ৬৫ বছর হবে স্বামী অনেক আগে মারা গেছেন। ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে। বৃদ্ধ বয়সে এক সময় ছেলের বাড়িতে এক সময় মেয়ের বাড়িতে থাকেন। অভাবের সংসারে টানা পোড়নও চলে। অনেক জনকে বলেছেন একটি কম্বল দেয়ার জন্য কেউ তাকে দেয়নি। অবশেষে বসুন্ধরা শুভসংঘের তানোর উপজেলা কমিটির সদস্যদের কাছ থেকে তিনি ১টি কম্বল পেয়েছেন।

সুমতি দাস বলেন, কম্বলটি পেয়ে আমি অনেক উপকৃত হলাম। রাতে কম্বলটি গায়ে দিয়ে ঘুমাবো। হঠাৎপাড়া গ্রামের রুপজান বলেন,” অনেক ঠান্ডা। কম্বলটি আমার খুব দরকার ছিলো। তোমরা আমাক দিলেন। আল্লাহ তোমাদের ভালো করবে।” সুমতি, রুপজান ছাড়াও মহিফুল, রেজিয়া, আতরজান, শহিদুল ইসলামসহ অনেকে বলেন, বসুন্ধরা শুভসংঘ সদস্যরা গ্রামে গ্রামে গিয়ে অসহায় মানুষের তালিকা তৈরি করে যে ভাবে আমাদের কম্বল দিয়ে সহায়তা করলো আমরা তোমাদের অনেক দোয়া করছি।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বসুন্ধরা শুভসংঘ রাজশাহীর তানোর উপজেলা শাখার উদ্দ্যোগে এলাকার অসহায় ১০০জনকে কম্বল বিতরণ করা হয়। বিতরনী অনুষ্ঠানে শুভসংঘের তানোর উপজেলা কমিটির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শুভসংঘ তানোর উপজেলা কমিটির উপদেষ্টা সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

শুভ সংঘ তানোর উপজেলা কমিটির সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন, তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর, তানোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম,তানোর থানা মোড়ে ব্যবসায়ী শহিদুল ইসলাম নান্টু, শুভসংঘ তানোর উপজেলা কমিটির উপদেষ্টা সদস্য ও কালের কন্ঠ তানোর প্রতিনিধি টিপু সুলতান, শুভসংঘ তানোর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শামিম শাহ্, প্রমুখ। এসময় শুভসংঘের কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মিজানুর রহমান মিজান বলেন, এলাকার অসহায় লোকজনদের জন্য বসুন্ধরা শুভসংষ কম্বল বিতরণের যে উদ্দ্যোগ নিয়েছে তা প্রসংশনীয়। শুভসংঘ তানোর উপজেলা কমিটির সাথে আমরা একাকিত হয়ে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করবো ।

তানোর থানা ওসি গণমাধ্যমকে বলেন, বসুন্ধরা শুভসংঘ যে কাজটি আজ করছে সে কাজ তানোর বাসীর জন্য উপকারী। বসুন্ধরা শুভসংঘ তানোর উপজেলা কমিটির সভাপতি দোলোয়ার হোসেন বলেন, শুভ কাজে সবার পাশে শ্লোগান নিয়ে আমরা মাঠে নেমেছি। আমি মনে করি তানোরের বিত্তবানরা যদি আমাদের সঙ্গে থেকে সহায়তার হাত বাড়িয়ে দেন, তাহলে এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের আরো সহজ হবে। আমরা ভালো কাজে সব সময় সঙ্গে থাকবো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD