1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২০৩ বার পঠিত

নওগাঁয় আন্তঃজেলা চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

নওগাঁ প্রতিনিধিঃ-নওগাঁর মহাদেবপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণ চুরির সঙ্গে জড়িত আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণ, নগদ টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার (১ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। এর আগে মঙ্গলবার রাতে দিনাজপুর জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করে পুলিশ ।গ্রেফতার ব্যক্তিরা হলেন – দিনাজপুর জেলার কোতোয়ালি উপজেলার কালিতলা এলাকার মোতাহারুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৫৫), রাজবাড়ি তামলিপাড়া এলাকার মোফাফফর আলীর ছেলে রামজান আলী (৪৬) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৩০)। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, গত ২৬ তারিখ বিকেলে মহাদেবপুর উপজেলার মধ্যবাজারের মায়ামনি জুয়েলার্স থেকে প্রায় দুই লাখ ১৩ হাজার টাকার মূল্যের স্বর্ণের এক ভরি ছয় আনা দু’রতি ওজনের ব্রেসলেট চুরি হয়। পরে এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে চোরদের শনাক্ত করে তাদের গ্রেফতার ও চুরি যাওয়া স্বর্ণ উদ্ধারে কাজ শুরু করলে মঙ্গলবার রাতে সিসিটিভির ফুটেজ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়। তখন স্বর্ণ বিক্রির এক লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয় এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD