1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজবাড়ীতে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ বার পঠিত
রাজবাড়ীতে জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
১ জানুয়ারী জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বেলা ১২টার দিকে জেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি এ‍্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু।
 এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক পার্টির সভাপতি আক্কাছ আলী বাবু, সহ- সভাপতি বাবু রতন সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক মো: আজিজুল ইসলাম মন্টু, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও রাজবাড়ী পৌর শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আসাদুজ্জামান চাঁদ, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) আব্দুল মান্নান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক মোঃ সোলায়মান, সদস্য সচিব মো: সিদ্দিকুর রহমান,গোয়ালন্দ উপজেলা জাতীয়পার্টির সাংগঠনিক সম্পাদক মো: মজিবর রহমান প্রমুখ।
এ সময় জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জাতীয়পার্টি রাজবাড়ী পৌরসভার সহ-সভাপতি সার্জেন্ট আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সভাপতি এ‍্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যানের বলিষ্ঠ নেতৃত্বে রাজবাড়ী জেলা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে। সেই সাথে সামনের নির্বাচনকে সামনে রেখে জাতীয়পার্টি রাজবাড়ীর প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD