1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

আরএমপি বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক। দৈনিক নয়া কণ্ঠ     

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

আরএমপি বোয়ালিয়া থানা পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন দীপক রায় (৩২), সুজয় কুমার সরকার (৩০), মো: রানা (৩১), মো: রফিকুল ইসলাম (৩৭), মো: মাসুদ (৪০), মো: শাহীন (৩৯), মো: জাকির হোসেন (৩৬) ও মো: সুমন (৩২)। তাঁরা সকলেই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা এলাকার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৯ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমার দিকনির্দেশনায় এসআই হেদায়েত উল্লাহ ও তাঁর টিম থানা এলাকায় মোবাইল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি টিম ২৯ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাত সাড়ে ৮ টায় বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD