1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

ফেরো এবার তুমি – মহসিন আলম মুহিন

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ বার পঠিত

ফেরো এবার তুমি

মহসিন আলম মুহিন

তুমি যখন থার্টি ফার্স্ট নাইটে
পান করবে বলে নিয়েছো-
স্বচ্ছ পান পাত্র হাতে! তখন
আর কি ধিক্কার জানাবো তোমায়।।

তুমি যখন নষ্ট হবে বলে
নষ্ট সংস্কৃতিকে করেছো আপন!
পড়েছো রাতের পোশাক লজ্জা ভুলে,
তখন আর কি ধিক্কার জানাবো তোমায়।।

তুমি যখন তোমার মূল সংস্কৃতি
ফেলে দিয়েছো আস্তা কুঁড়ে!
মাথায় নিয়েছো পাশ্চাত্যের ধার করা ঘৃণা,
তখন আর কি ধিক্কার জানাবো তোমায়।।

তোমার অর্জিত নির্মল সাংস্কৃতিক ভান্ডার,
ছেড়েছো তোমার দাম দিয়ে কেনা ভাষা!
যখন শিখেছো চিয়ার্স বলা-তখন
আর কি ধিক্কার জানাবো তোমায়।।

যখন তুমি স্থান দিয়েছো
হিংস্র পশুকে তোমার জীবনে-
মীনকে, নিয়ে খেলবে বলে তুলেছো ডাঙ্গায়!
তখন আর কি ধিক্কার জানাবো তোমায়।।

র‍্যাব, এলিট ফোর্স এর সংখ্যা কত?
প্রয়োজনে তাদের দক্ষতার প্রমাণ চাই,
থার্টি ফাস্টে কেমন সাজা দেবে তারা!
তখন আর কি ধিক্কার জানাবো তোমায়।।

তুমি বাংলার, বাংলা তোমার আশা,
শত সাধক,শত শহীদের এ যে, পুণ্যভুমি!
শুদ্ধ হও, ফিরাও জীবন, ফেরো এবার তুমি,
তখন আর ধিক্কার দেবো না তোমায়।।।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD