1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দুপচাঁচিয়ায় মাদকসহ গ্রেফতার দুই

রাজশাহী মহানগরীতে ধারালো অস্ত্রসহ একজন আটক, সহযোগী পলাতক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১৯ বার পঠিত

রাজশাহী মহানগরীতে ধারালো অস্ত্রসহ একজন আটক, সহযোগী পলাতক।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধারালো অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। তবে এসময় তার সহযোগী মো: নূর ইসলাম বিষু (৩২) কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত আসামি মো: ওয়াসিম আলী কিরন (২৮)। সে রাজশাহী মহানগরীর কার্ণহার থানার ডাইংয়ের হাট এলাকার মো: আবু বাক্কারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেনের সাবির্ক দিকনির্দেশনায় এসআই মো: মফিজুল ইসলাম ও তাঁর টিম থানা এলাকায় ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিমটি গতকাল দিবাগত রাত দেড় টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সন্দেহজনক ঘোরাফেরার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওয়াসিম আলী ও নূর ইসলাম পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ওয়াসিম আলীকে একটি অত্যাধুনিক ধারালো চাকুসহ ঘটনাস্থল থেকে আটক করে। পলাতক আসামী নূর ইসলামকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ধৃত আসামি ও তার সহযোগী ধর্তব্য অপরাধ সংঘটনের জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD