1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৩ বার পঠিত

গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

মোঃ মুরাদ হোসেন,গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর সকালে বাংলা ও বিকেলে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল  শুক্রবার সকাল ১০টায় ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়  আ.ফ.জি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে । এ বছর ১৮টি সদস্য প্রতিষ্ঠানের মধ্যে ১৩টি প্রতিষ্ঠানের ২৭৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষায় গোদাগাড়ী উপজেলার বেসরকারি বিভিন্ন কেজি স্কুল অংশগ্রহণ করেছে।

গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আহ্বায়ক জনাব আব্দুল খালেক জানান গোদাগাড়ীতে ২০১৪ সাল থেকে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। অত্যন্ত সৌহার্দপূর্ণভাবে মনোরম পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা শেষে বৃত্তি প্রাপ্তদের নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD