গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।
মোঃ মুরাদ হোসেন,গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী
গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর সকালে বাংলা ও বিকেলে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয় আ.ফ.জি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে । এ বছর ১৮টি সদস্য প্রতিষ্ঠানের মধ্যে ১৩টি প্রতিষ্ঠানের ২৭৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পরীক্ষায় গোদাগাড়ী উপজেলার বেসরকারি বিভিন্ন কেজি স্কুল অংশগ্রহণ করেছে।
গোদাগাড়ী আন্তঃ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আহ্বায়ক জনাব আব্দুল খালেক জানান গোদাগাড়ীতে ২০১৪ সাল থেকে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। অত্যন্ত সৌহার্দপূর্ণভাবে মনোরম পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষা শেষে বৃত্তি প্রাপ্তদের নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM