1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ। বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

 

সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের দাফন সম্পন্ন হয়েছে

নয়া কণ্ঠ ডেস্ক

মঙ্গলবার (২৯ আগস্ট) বাদ আসর আকুয়া মড়লবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় সাজ্জাদুল হাসান এমপি, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, দলীয় নেতা-কর্মী, আত্মীয়-স্বজনসহ তার অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ মতিউর রহমান রোববার (২৭ আগস্ট) শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

সোমবার বাদ আছর ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান দীর্ঘ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪-১৮ সালে টেকনোক্র্যাট কোটায় ধর্মমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৮৬ ও ২০০৮ সালে তিনি ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

ছাত্রজীবন থেকেই মতিউর রহমান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘ সময় নগরীর আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজের (মিন্টু কলেজ) অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। মতিউর রহমান ১৯৪২ সালের ৮ ফেব্রুয়ারি শহরের পাশে আকুয়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ছেলে শান্ত ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD