1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দামুড়হুদায় ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ দুপচাঁচিয়া ইউনিয়ন বিএনপি আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে চার মাদক কারবারি গ্রেফতার: উদ্ধার হিরোইন ও ইয়াবা নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার ফুলবাড়ীতে আল-কোরআন অবমাননা: অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল জনপদ আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত তাড়াশে জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা আহবায়ক কমিটি গঠন বগুড়ায় নতুন উপজেলা মোকামতলায় হচ্ছে থানা ও পৌরসভা সিরাজগঞ্জ তাড়াশে পুলিশের চেকপোস্ট ফাঁকি দিয়ে পালানোর সময় আটক, এক নারী ইয়াবা ব্যবসায়ী পঞ্চগড়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৮১ বার পঠিত

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল 

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ফেরদৌস মোল্যা (২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ফেরদৌস মোল্যা (২৪) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন দেবী গ্রামের মোঃ পিয়ার মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গতকাল নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ৪ নং নোয়াগ্রাম ইউনিয়নের দেবী সাকিনস্থ পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে ব্রিজের উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রাজু আহমেদ ও এএসআই (নিঃ) মোঃ ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ফেরদৌস মোল্যা (২৪) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD