1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

দৌলতদিয়ায় পদ্মা নদী হতে ৭ ব্যারেল চোরাই ডিজেল উদ্ধার, দুই যুবক গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৮ বার পঠিত
দৌলতদিয়ায় পদ্মা নদী হতে ৭ ব্যারেল চোরাই ডিজেল উদ্ধার, দুই যুবক গ্রেফতার
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদী থেকে ১ হাজার ৪’শ লিটার সমপরিমাণের ৭ ব্যারেল চোরাই ডিজেল উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ। জব্দ করা হয়েছে চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রলার।
এ ঘটনায় জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হয়েছে ২ যুবককে। তারা হলো উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ার মৃত ছলিম শেখের ছেলে মোঃ কামাল শেখ (৩৫) এবং নাছির সরদার পাড়ার সাত্তার বেপারীর ছেলে মোঃ  হাবিল ব্যাপারী (৩২)।
শুক্রবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতদিয়া ২ নম্বর ফেরিঘাট থেকে তাদেরকে আটক করা হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ জানায়, নৌ-পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল মামুন এর নির্দেশনায় দৌলতদিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন ও এসআই মাসুদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দৌলতদিয়া ২ নম্বর ফেরি ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন।  এ সময় একটি পুরাতন ট্রলার জব্দ করে তার মধ্যে থাকা ৭ ব্যারেল চোরাই ডিজেল আটক করা হয়। গ্রেফতার করা হয় ২ জনকে। তারা পুলিশকে ডিজেলের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন গ্রেফতারকৃতদের উদ্ধৃতি দিয়ে জানান, নদীতে চলা বিভিন্ন বাল্কহেড ও ড্রেজার হতে তারা তেলগুলো অবৈধভাবে সংগ্রহ করেছিল। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় চোরাচালান আইনে মামলা দায়ের করা হয়েছে। শরিবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার দুই আসামিকে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD