1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান স্যার এর মৃত্যুতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান,কেন্দ্রীয় কমিটির শোক প্রকাশ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৪৮৯ বার পঠিত

 

সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান স্যার এর মৃত্যুতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান,কেন্দ্রীয় কমিটির শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি

বর্ষিয়ান রাজনীতিবিদ,বাংলাদেশ আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী, ময়মনসিংহ আওয়ামী রাজনীতির বটবৃক্ষ, সাবেক সফল ধর্মমন্ত্রী
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান স্যার এর মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন আমরা মুক্তিযোদ্ধার সন্তান,কেন্দ্রীয় কমিটি গভীরভাবে শোকাহত।মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান,কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: হুমায়ুন কবির,আমরা মুক্তিযোদ্ধার সন্তান এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন,ঢাকা মহানগর উওর সিটি কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য মোঃ জাইদুল ইসলাম মোল্লা,হাজী মোঃ এমদাদুল হক, নুরুজ্জামান ভুট্টো,এড.এনামুল হক কাজল,এড.সাইফুল বাহার মজুমদার,লুবনা খান,সাংগঠনিক সম্পাদক রুবিনা ইয়াসমিন অন্তরা,ইঞ্জি.শাহ পরান সিদ্দিকী তারেক,প্রচার ও প্রকাশনা সম্পাদক অনি সামদানী চৌধুরী ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মো.মনিরুজ্জামান সালাউদ্দিন সরকার,সহ-সভপতি জাহাঙ্গীর হোসেন মিলন, সাধারণ সম্পাদক মো.আবদুল্লাহ আল মমিন,ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মোল্লা,ঢাকা জেলার সভাপতি সানোয়ার রাসেল, লালবাগ থানা শাখার সভাপতি আহমেদ রিংকু প্রমুখ।

মতিউর রহমান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক ও সংগঠকের দায়িত্ব পালনসহ মুক্তিযুদ্ধের রণাঙ্গনে সরাসরি অংশগ্রহণ এবং ভারতের মেঘালয় রাজ্যের ঢালু যুব শিবিরের ইনচার্জ ছিলেন।মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে তার নেতৃত্বে অসংখ্য মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ গ্রহণ করেন।

রাজনীতি,শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ একাধিক পুরস্কার সহ মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০২২ সালে একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান স্যারের মৃত্যুতে দেশ এবং জাতি একজন প্রকৃত দেশ প্রেমিক হারিয়েছে বলে তারা মনে করেন।এই অভাব পূরণ হবার নয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD