1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

ছদ্মবেশী-বিনয় দেবনাথ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

 

মানুষ খুঁজে বেড়াই আমি- আমার জন্মকাল থেকে।

রাতের ঘুটঘুটে অমানিশার ঘোরে আবার দিনের স্পষ্ট আলোয়;
দেখেছি ভালো মানুষ হওয়ার সবাই যেন ভান করে।

ভক্তি করে, মাথানত করে, কুর্নিশ করে নিজের ভিতরের মানুষটাকে- অভিনয়ের কোন ত্রুটি নাই।

আত্ম বিজ্ঞাপনের কোন ঘাটতি নাই।

দখলে থাকে নিছক আবর্জনা নিজের ভিতরের তীর্থ কেন্দ্রে;
অথচ আমরা ছুটে যাচ্ছি তীর্থকেন্দ্রের দিকে আত্মশুদ্ধির সীমানায়।

কি আশ্চার্য্য- এ যেন সবাই স্ববিরোধী।

শয়তানের প্রেতাত্মা যদি বাস করে মানবতীর্থভূমিতে;
তবে- কেন এতো অভিনয় মায়া কান্নার বস্তুকেন্দ্রিক এই তীর্থকেন্দ্রে?

নিজের মধ্যে মানুষ খুঁজতে গিয়ে দেখি;
সেখানে অভিজাত আর শয়তানের দাম্ভিকতা।

অথচ মানুষ খুঁজার বাহানায়- ঘুরে বেড়াচ্ছি আমরা সাধুবেশে আর ছদ্মবেশে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD