1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

শীতের পিঠা – মহসিন আলম মুহিন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ বার পঠিত

শীতের পিঠা
মহসিন আলম মুহিন

শীত এলো শীত এলো নতুন সাজে সাজা,
মায়ের হাতে পিঠা খেতে-লাগে ভারী মজা।।

চিতই পিঠা, তেলের পিঠা আরও পিঠাপুলী,
ভাপা পিঠায় নারিকেল-সাথে গুড় পাটালি।।

শীত সকালে আগুন তাপে-চুলার পাড়ে বসে,
ভাপের পিঠা-অনেক মিঠা জিহ্বা ভরে রসে।।

দুধের পিঠা-শীতের ভোরে, স্বাদে মজে মুখ,
সবাই মিলে পিঠা খাওয়া-অন্য রকম সুখ।।

নতুন ধানের, নতুন চালে, গোলা যেমন ভরে,
পৌষ-মাঘে পিঠার আয়োজন-চলে ঘরে ঘরে।।

পাটিসাপটা, কুলি পিঠা, খেজুর গুড়ের ঘ্রাণ,
হরেক রকম শীতের পিঠা জুড়ায় মন প্রাণ।।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD