1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

জয়পুরহাটে গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

জয়পুরহাটে গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে সাদিকুল ইসলাম (২৮) নামে গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে চুরি হওয়া একটি বৈদ্যুতিক মিটার। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম।

গ্রেপ্তারকৃত সাদিকুল ইসলাম বগুড়ার দুপচাচিয়া উপজেলার আসুঞ্জা বানিয়াগাড়ী গ্রামের সাদেক আলী ফকিরের ছেলে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম জানান, গত ৫ ডিসেম্বর আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নের কয়েকটি গ্রামের মাঠ থেকে গভীর নলকূপের ৪টি বৈদ্যুতিক মিটার চুরি হয়। মিটার বক্সের উপর চোরের দল একটি নাম্বার রেখে যায়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ চোরচক্রকে ধরতে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় গত রাতে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে এর সাথে জড়িত সাদিকুলকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে চুরি হওয়া একটি মিটার।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD