1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে ২ কেজি গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ৩। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৮ বার পঠিত

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে ২ কেজি গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ৩

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা ও ৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ট্যাবলেটসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: আব্দুল হাকিম (৪০), মো: রাজিব আলী (৪০) ও মো: রনি (২১)। হাকিম রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খড়িয়াপাড়া মো: আবু হোসেনের ছেলে। রাজিব পবা থানার দুয়ারী গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে ও রনি একই থানার বাগসার গ্রামের মো: জাহাঙ্গীর আলমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দামকুড়া থানার হরিপুর খড়িয়াপড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই জাকির হোসাইন ও তার টিম রাত সোয়া ১০ টায় দামকুড়া থানার খড়িয়াপাড়া এলাকায় আব্দুল হাকিমের বাড়িতে অভিযান পরিচালনা করে আসামি মো: আব্দুল হাকিমকে গ্রেপ্তার করে। এসময় হাকিমের কাছ থেকে ২ কজি গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে ডিবি পুলিশের আরএকটি টিম আজ ১৪ ডিসেম্বর ২০২৪ দুপুর দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার দুয়ারী মোড়ে অভিযান পরিচালনা করে ৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি রাজিব ও রনিকে গ্রেপ্তার করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD