1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশ কর্তৃক ৬২ কেজি গাঁজাসহ গ্রেফতার -১। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশ কর্তৃক ৬২ কেজি গাঁজাসহ গ্রেফতার -১।

রাজশাহী ব্যুরো ঃ আজ রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাসুদেবপুর গ্রাম হতে ভোর ০৪:২০ টায় একজন মাদক ব্যাবসায়ীকে ৬২ কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলা চারঘাট মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ ফারুক হোসেন (৩২)। সে রাজশাহী জেলার চারঘাট থানাধীন বাসুদেবপুর গ্রামের মৃত আমিন উদ্দিনের পুত্র।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ কামরুজ্জামান ও ফোর্স-সহ আজ ১১ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাত ০৩.১৫ টায় চারঘাট মডেল থানাধীন নন্দনগাছি বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, চারঘাটের নিমপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামস্থ জনৈক মোঃ ফারুক হোসেন এর বসত বাড়ির মধ্যে অবৈধ গাঁজারগাছ উৎপাদন, চাষা বাদ ও পরিচর্যা করছে।

এমন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ কামরুজ্জামান ও ফোর্স-সহ আজ ১১ ডিসেম্বর ২০২৪ খ্রি. ভোর ০৪:২০ টায় অভিযান পরিচালনা করে অবৈধ ২টি কাঁচাতাজা বড় গাঁজার গাছ মুলকান্ড, ডালপালা সহ ৬২কেজি অবৈধ মাদক দ্রব্য গাঁজা-সহ মোঃ ফারুক হোসেন’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ ফারুক হোসেনের বিরুদ্ধে গাঁজা উদ্ধারের এঘটনায় রাজশাহী জেলার চারঘাট মডেল থানায় মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইন, ২০১৮ এএকটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD