1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

ধামইরহাটে ভারতীয় ফেনসিডিল সহ গ্রেপ্তার- ১। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ বার পঠিত
ধামইরহাটে ভারতীয় ফেনসিডিল সহ গ্রেপ্তার- ১
ধামইরহাট প্রতিনিধি (নওগাঁ) ঃ নওগাঁর ধামইরহাটে ৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ র‌্যাব বাসুদেব পুর গ্রামের মো,মোস্তাফিজুর রহমানের ছেলে মো. রাফি (২৫) নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে।  আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি গোয়েন্দা দল ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- গত সোমবার ৯ ডিসেম্বর বিকালে জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস গোয়েন্দা দল ধামইরহাট উপজেলার পোড়ানগর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মোস্তাফিজুর রহমান ছেলে রাফি (২৫)কে গ্রেফতার করা হয়। অভিযান চলাকালে আসামির ব্যবহৃত টিভিএস ১০০সিসি মোটর সাইকেল তল্লাশী করলে মোটর সাইকেলের তেলের ট্যাংকি থেকে  রক্ষিত ৬৩( ছত্রিশ)  বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
আসামির স্বীকারোক্তিতে জানা যায় তিনি দীর্ঘদিন সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। পরিবহনের কাজে তার মোটরসাইটির ব্যবহার করত ফলে কিছুটা নির্বিঘ্নে দীর্ঘদিন থেকে এ ব্যবসা করতো।
ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আসামিকে নওগাঁ কোর্টের মারফত নওগাঁ  জেল  হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD