1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সরিষাবাড়ী থানার উদ্যোগে মন্দির নিরাপত্তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ বার পঠিত
সরিষাবাড়ী থানার উদ্যোগে মন্দির নিরাপত্তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে মন্দির নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে সরিষাবাড়ী থানার উদ্যোগে থানা কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামালপুর (ক্রাইম এ্যান্ড অপস্) অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ।এসময় আরো বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জিত প্রসাদ সাহা,সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, খাগুরিয়া কালীমাতা মন্দির কমিটির সভাপতি রমেশ চন্দ্র সুত্রদর,শিমলা বাজার জগন্নাথ মন্দির কমিটির আইন বিষয়ক সম্পাদক শিবলু চন্দ্র ঘোষ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, ‘সুস্থ্য সুন্দর ও অপরাধ মুক্ত রাখতে কিভাবে হিন্দু সম্প্রদায়ের মন্দির নিরাপদ রাখা যায় এবং কিভাবে নিরাপত্তা বাড়ানো যায় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়।পুলিশ সব সময় মন্দির রক্ষায় নিরাপত্তা প্রধানে সোচ্চা থাকবেন বলেও পুলিশ জানান।
সরিষাবাড়ী থানার (উপপরির্দশক) সুমন আহম্মেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিল- উপজেলা বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ থানার পুলিশ সদস্য এবং সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD