1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজবাড়ীর ক্ষ‌তিগ্রস্ত পেঁয়াজ চাষিরা পাচ্ছেন নতুন করে বীজ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

রাজবাড়ীর ক্ষ‌তিগ্রস্ত পেঁয়াজ চাষিরা পাচ্ছেন নতুন করে বীজ

রাজবাড়ী জেলা প্রতিনিধি
কৃষ্ণ কুমার সরকার

সরকারের পক্ষ থেকে নতুন করে পেঁয়াজ বীজ পেল রাজবাড়ীর কৃষকেরা। সম্প্রতি “কৃ‌ষি প্রণোদনার পেঁয়াজ বীজ রোপ‌ণে ৪ হাজার কৃষক ক্ষ‌তিগ্স্ত” এমন সংবাদ ‘নিউজ ২৪’ টেলিভিশনে প্রচারের পর থেকে জেলা জুড়ে ব্যাপক সামালোচনা তৈরি হয়।  গঠিত হয় ৪ সদস্যের তদন্ত কমিটি। তদন্ত কমিটির সুপারিশে সত্যতা মেলে নষ্ট বীজের। ক্ষতি কাটিয়ে উঠতে নতুন করে পুনরায় বীজ বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বীজ প্রত্যয়ক কর্মকর্তা মো. মাজিদুর রহমান। তিনি বলেন, আমরা তদন্ত করে মাঠ পর্যায়ে নষ্ট বীজের বিষয়ে প্রতিবেদন পাঠিয়েছিলাম। এরপর সিধান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের ১ কেজি করে বীজ পুনরায় দেওয়া হবে।

জানাযায় ২০২৪-২০২৫ অর্থবছরে রাজবাড়ীর কৃষি বিভাগ বারি ফোর, তাহেরপুরি ও বারি এক জাতের বীজের জন্য বিএডিসিকে ১ কোটি ৮ লাখ টাকা পরিশোধ করেন। নভেম্বরে জেলার ৪ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে  এসব বীজ বিতরণ করা হয়। বীজতলায় রোপণের ২০ দিন অতিবাহিত হলেও বীজে অঙ্কুরোদগম হয়নি।  এতে বিপাকে পড়েন জেলার পেঁয়াজ চাষিরা।
দেশে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় অবস্থান রাজবাড়ী হলেও পেঁয়াজের আবাদে লক্ষ্যমাত্রা পূরণে শঙ্কা তৈরি হয়।

ক্ষতিগ্রস্ত কৃষকেরা বলছেন, এখন পেঁয়াজের বীজ দিলে তেমন লাভ হবে না। বীজতলা থেকে চারা উঠতে ৩০ থেকে ৪০ দিনের মতো সময় লাগে। সেই চারা দিয়ে পেঁয়াজ হবে বলে মনে হয় না। অনেক কৃষক বাধ্য হয়ে বীজ নিবেন কিন্তু জমিতে লাগাবে কিনা সন্দেহ আছে। তবে কৃষি বিভাগ কঠিন পরিশ্রম করলে ফল পাওয়া সম্ভব হতে পারে।

জেলা প্রশাসক মোহাম্মদ. জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমরা চেষ্টা করেছি কৃষকদের পাশে থাকার। বীজ নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব স্যারের সাথে সভা হয়েছে। সেখান থেকে সিধান্ত হয়েছে ক্ষতিগ্রস্ত সকল কৃষক ১ কেজি করে পেঁয়াজের বীজ পাবেন।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. শহিদুল ইসলাম বলেন, আগামী রবিবার থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের  মাঝে বীজ বিতরণ  শুরু হবে। তবে এবার বিএডিসির বীজ দেওয়া হচ্ছে না। আমরা লক্ষ্যমাত্র পূরণে কৃষকদের পাশে আছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD