1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

অন্তর্দৃষ্টি – মোঃ রহমত আলী

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৫৬ বার পঠিত

অন্তর্দৃষ্টি

মোঃ রহমত আলী

ও তুই আপন খুঁজে পাবি নারে, এই ভবে !
আপন তোর কে”বা এ সংসারে।
ও তোর পরান যতই কাঁদুক না’রে,
অশ্রু কেউ মুছাবে-না বারে-বারে।
ও মন আমার, তোর বন্ধু কে”রে !
এ জগৎ মায়ায় মিছে ডুবে থাকিস নারে।
ও মন তুই যার জন্য ভাবিস, আরো কাঁদিস,
আদৌ কি সে তোর আপন, বলতে পারিস ?
ওরে মন পাগল মন, অবুঝ আমার মন, ও তুই
আপন চিনতে পারবিনা আর এই ভবেতে।
ও তুই অন্তর্দৃষ্টি খুলে দেখরে-দেখ আকাশ,
নিঃস্বার্থ কে”বা পাবি, খুঁজিস-না আর আবার।

ও তোর চোখের আয়নায় আছে যে-জন,
মনের মণিকোঠায় ওকি থাকে সে-জন ?
ও তুই আপন হইলি কার, ভবের খেলাঘরে !
বুকের ভেতর বাঁধলি কারে মিছে মায়ার ঘোরে।
ও মন চিনতে কি পারিস তারে ?
যাকে তোর অনেক চেনা চেনা লাগে !
ওরে মন এই জগৎ মায়ায় কে”বা তোর,
সকালবেলা যে”বা আপন সন্ধ্যাবেলা পর।
ও মন তুই আর কাঁদিস না, আর ভাবিস না,
এটাই ধরন, এটাই যে এই জগতের নিয়ম।
ও তুই সত্য হলে আপন সত্তা তালাশ কর,
মিছে মায়া ত্যাগ করে পারলে সত্য আত্মা ধর।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD