1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ লক্ষ্মীপুরে সালিশী বৈঠকের জেরে গুলি: হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার, অস্ত্র উদ্ধার লক্ষ্মীপুরে ইত্যাদি’র বিশেষ পর্বের শুটিংয়ে প্রশাসনিক সহযোগিতা চাইল আয়োজক প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন লক্ষ্মীপুরে চার বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অনিয়মে জরিমানা ৩৫ হাজার নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা নিরাপদ রাজশাহী গঠনে জনসম্পৃক্ততার আহ্বান: র‍্যাব-৫-এর উদ্যোগে মাদকবিরোধী মুক্ত আলোচনা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে অচল পরিবহন ব্যবস্থা, ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট ১২ দিনে রাজশাহীতে পদ্মার পানি বেড়েছে ১.৩০ মিটার যশোরের বাঘারপাড়ায় খাজুরায় প্রকাশ্যে কুপিয়ে যুবদল নেতা হত্যা।

চীনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৪১ বার পঠিত

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শি জিনপিং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক

নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক ঃ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে বুধবার (২৩ আগস্ট) দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় হোটেল হিলটন স্যান্ডটনে এই বৈঠক শুরু হয়।

২২-২৪ আগস্ট চলমান শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২২ আগস্ট জোহানেসবার্গে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৪ আগস্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭০টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ফ্রেন্ডস অফ ব্রিকস লিডারস ডায়ালগে (ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়লগ) ‘ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’-এর সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।

এদিকে, চীনের প্রেসিডেন্ট সোমবার মধ্যরাতে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর কন্যা ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিয়োম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD