1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

মা – বাবা – মোঃ জাবেদুল ইসলাম

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

 

মা – বাবা

মোঃ জাবেদুল ইসলাম

বাবা দিল জন্ম আমায়,
মা রাখলো পেটে।
এমন সুযোগ এ জগতে,
কার কপালে জোটে?

ভূমিষ্ট হলাম পৃথিবীতে,
খুশি হয় বাবা মা।
এমন খুশি এ’ভবেতে,
কেউ যে হয় না।

মা আমায় আদর করে,
বুকে আগলে রাখে।
বাবা অনেক খুশি হয়ে,
আমার পাশে থাকে।

তাই তো পাড়া প্রতিবেশী
দারুণ মজা পায়।
চাচা চাচী ফুপু খালারা,
আমায় কোলে নেয়।

কত কিছু প্রশ্ন কথা,
আমায় জিজ্ঞেস করে।
আমি তো কথা বলা,
শিখি নাই তো তখন।

একদম যে ছোট্ট শিশু,
ছিলাম আমি যখন।
কিছু সময় পর পর।
মা স্তন দিত তখন।

গরম নরম কাপড় দিয়ে,
জড়িয়ে ধরত মা।
আমার কোন অসুবিধা,
হোক মা সেটা চায় না।

ঠান্ডা কাশি কখনো মা,
হতে দিতোই না।
অসুখ বিসুখ মায়ের সেবায়,
ধারেই আসতো না।

মা আমায় বিছানায় বসিয়ে
শিখাতো বসনে হওয়া।
বাবা আমায় তালুতে নিয়ে,
শেখাতো পরে না যাওয়া।

হাঁটি হাঁটি পা পা করে
বয়স সাতে এলাম।
বই খাতা হাতে নিয়ে,
পাঠশালাতে গেলাম।

মা বাবা আদর করে,
আমায় শেখায় পড়া।
অ আ ই ১ ২ লিখতে,
শেখায় চক পেন্সিল ধরা।

পাঠশালাতে শিক্ষা গুরু
বহুত খুশি হয়।
দোয়া মাগেন শিক্ষা গুরু,
জগত কর জয়।

বাবা-মায়ের পরম সেবায়,
আমি অনেক বড় হই।
বাবা মায়ে আশিবাদ,
আমার মাথায় তুলে লই।

বৃদ্ধ বয়সে বাবা মা’য়ের,
সুখ দুঃখের খোঁজ খবর রাখি।
অসুখ বিসুখ সেবা যত্নে,
সবসময়ই পাশাপাশি থাকি।

বাবা মায়ের সেবা যত্নে
খুশি হয় যে জন।
খোদাতায়ালার মহানুভবতায়
সেবিষয়ে ঈশ্বর সে’জন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD