1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে কাটাখালীতে রাজু মোল্লার নেতৃত্বে আনন্দ মিছিল

সদরপুরে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২০৫ বার পঠিত

সদরপুরে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি গ্রেফতার

সদরপুর, শিমুল তালুকদার

ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজখালী বাজার এলাকা থেকে ২৬ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ওবায়দুর মোল্যা(৩০)কে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত ওবায়দুর মোল্যা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পশ্চিম বাঠদি গ্রামের ওয়াহেদ মোল্যার ছেলে।

২৭ নভেম্বর বুধবার দুপুর ১২ টায় সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব মিয়া সাংবাদিকদের ব্রিফ কালে জানান, গ্রেফতারকৃত ওবায়দুর মোল্যা বোয়ালমারী থানার জি,আর ৫০/২০১৯ নং মামলার ৩০২/২০১/৩৪ ধারার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। তিনি আরো জানান, গোপন সুত্রে জানতে পারি হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ওবায়দুর মোল্যা দীর্ঘদিন যাবৎ পিয়াজখালী বাজার এলাকায় বাসা ভাড়া করে স্ত্রী সহ বসবাস করছে। পরে সোর্সের মাধ্যমে ঘটনার সত্যতা এবং আসামীর অবস্থান নিশ্চিত হই এবং সাব ইন্সপেক্টর মৃনাল কাজী ও এস,আই হাদিউজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ২৬ নভেম্বর সন্ধ্যা ৭ টার সময় পিয়াজখালী বাজার এলাকা থেকে ওবায়দুর মোল্যাকে গ্রেফতার করে। উল্লেখ্য ২০১৯ সালে বোয়ালমারী থানা পুলিশ মনিরা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত নারী জেলার মধুখালী উপজেলার গন্ধখালী গ্রামের আঃ জলিল মুন্সীর কন্য। তখন মনিরার ভাই রবিউল ইসলাম (৫১) বাদী বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD