1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দুপচাঁচিয়ায় মাদকসহ গ্রেফতার দুই মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরী প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠিত মহেশপুরে সফল উদ্যোক্তা হাবিবুরের চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান সীমান্ত অপরাধ প্রতিরোধে মহেশপুরে ৫৮ বিজিবির মাইকিং, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান ফুলবাড়ীর আলাদীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ যশোর সীমান্তে বিজিবির বড় সাফল্য, ৮৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ লালমনিরহাটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাউরা পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের শিক্ষার্থীদের মাঝে অগ্নি নির্বাপন ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

তালতলীতে মাদক বিক্রেতার গুলিতে আহত-১, পিস্তলসহ আটক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বার পঠিত

তালতলীতে মাদক বিক্রেতার গুলিতে আহত-১, পিস্তলসহ আটক

মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলীতে মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় সগির হোসেন (৩৪) নামের এক ব্যক্তির পায়ে পিস্তল দিয়ে গুলি করেছে চিহ্নিত মাদক বিক্রেতা সন্ত্রাসী জাকির হোসেন (৪৫)। স্থানীয়রা জাকিরকে ধরে গণধোলাই দিয়ে পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ পুলিশের কাছে সোপর্দ করেছে।
সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। মাদক বিক্রেতা জাকির উপজেলার বড়পাড়া এলাকায় ময়েজ উদ্দিনের ছেলে। সে এলাকায় একজন চিহ্নিত মাদক বিক্রেতা এবং সন্ত্রাসী হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পঁচা কোরালিয়া ইউনিয়নের চিহ্নিত মাদক বিক্রেতা জাকির হোসেন এলাকায় বিভিন্ন সময় গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। সোমবার সকালে জাকির বড় পাড়া এলকায় বসে মাদক বিক্রি করছিল। এসময় সগির জাকিরকে মাদক বিকক্রিতে বাঁধা দেয়। এসময় মাদক বিক্রেতা জাকির প্রথমে তাকে অশালীন ভাষায় গালাগাল করে। গালাগালের একপর্যায়ে মাদক বিক্রেতা জাকির তার সাথে থাকা “নাইন এমএম একটি পিস্তল” দিয়ে সগিরের পায়ে গুলি করে। এসময় সগিরের মাটিতে লুটিয়ে পরে ডাক চিৎকার শুরু করে। স্থানীয়রা তার ডাক চিৎকার শুনে দৌড়ে এসে ধাওয়া করে জাকিরকে ১টি পিস্তল এবং ৭ রআউন্ড গুলিসহ আটক করে গণধোলাই দিয়ে তালতলী থানার পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি তদন্ত) মো. ইমরান আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে একটি “নাইন এমএম পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ চিহ্নিত মাদক বিক্রেতা জাকিরকে আটক করি। আহত ছগিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আরো অস্ত্র থাকার সন্দেহে যৌথ বাহিনী জাকিরের বাড়িতে অভিযান চালিয়ে একটি ধারালো রামদা উদ্ধার করে। তিনি আরো বলেন, জাকির এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD