1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

নওগাঁর নিয়ামতপুরে বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২২১ বার পঠিত

নওগাঁর নিয়ামতপুরে বিএনপির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা,

নওগাঁ প্রতিনিধিঃ-হাবিবুর রহমান,
নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপি’র নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত রবিবার (২৪ নভেম্বর) বিকাল ৪ টার সময় নিয়ামতপুর  প্রেসক্লাবের সভাকক্ষে সংবর্ধনা সভার আয়োজন করে নিয়ামতপুর প্রেসক্লাব। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য রেজাউল ইসলাম সেলিম। বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ইছাহাক আলী সরকার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক সাংসদ ডাঃ মো. ছালেক চৌধুরী। সভায় বক্তারা সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ স্বাধীনভাবে কাজ করার আহবান জানান।  এসময় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত কমিটির যুগ্ম সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী বাদশা ও জাহাঙ্গীর কবির বাচ্চু, প্রেসক্লাবের সহ-সভাপতি রুহুল আমিন শেখ, যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান, সাংগাঠনিব সম্পাদক এসএম শাহ আলম, দপ্তর সম্পাদক রনজিত মিনজসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।  আলোচনা শেষে নব-নির্বাচিত কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD